অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সংলাপের ভিত্তিতে অংশীজনদের অভিমত আহ্বান করা হয়েছে। শনিবার সকালে উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত সর্বদলীয় সংলাপের ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সব অংশীজনের সুচিন্তিত অভিমত সংগ্রহ করা হচ্ছে। অভিমতগুলো মাহফুজ আলম, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কার্যালয়, এ ঠিকানায় চিঠি মারফত পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছে। চিঠি পাঠানোর শেষ সময় ২৩ জানুয়ারি।
প্রেস উইং আরও জানায়, প্রাপ্ত মতামতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। সংশোধিত ঘোষণাপত্র জনগণের উপস্থিতিতে শিগগিরই প্রকাশ করা হবে।
এ উদ্যোগটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে এবং অংশীজনদের মতামতকে গুরুত্ব দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
0 মন্তব্যসমূহ